প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করায় বকাঝকা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট: June 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জামালপুরের মেলান্দহে প্রেমঘটিত বিষয় নিয়ে পরিবারের শাসনে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রবিউল (১৭) নামে এক কিশোর। বৃহস্পতিবার রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল রবিউলের। বিষয়টি তার পরিবার জানলে ঐ মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলে। পরিবারের বাধা থাকলেও বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে ঐ মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করে।

বিষয়টি তার পরিবার অবগত হলে রাতে বাড়ি ফেরার পর রবিউলকে শাসন করে তার পরিবার। এরপর রাগারাগী করে নিজ ঘরে যায় রবিউল। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত ২টার দিকে নিজ বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেয় ঐ কিশোর।মাঝ রাতে প্রকৃতির ডাকে তার বোন বাইরে বের হলে গাছের সঙ্গে রবিউলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার পরিবারের অন্য সদস্যরা জেগে বাইরে এসে লাশ নামিয়ে ঘরে আনেন। সকালে বিষয়টি মেলান্দহ থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network