শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

প্রেমে সাড়া না দিয়ে অন্যত্র বিয়ে, যুবককে তুলে নিয়ে লিঙ্গ কর্তন

আপডেট: April 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নেত্রকোণার দুর্গাপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে অন্যত্র বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে এক যুবককে (২৮) তুলে নিয়ে তার ‘লিঙ্গ কর্তন’ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার অভিযুক্ত নারী তার বাবা-ভাইসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী যুবক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নির্যাতিত যুবক মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। মোবাইল মেরামত করার সুবাদে ওই নারীর সঙ্গে পরিচয় হয়। অভিযুক্ত নারী তাকে নানা প্রলোভনে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ওই যুবক রাজি না হলে বিভিন্ন সময়ে ওই নারী যুবকের বন্ধুদের কাছে নালিশ করেন ও দেখে নেয়ার হুমকিও দেন। এক পর্যায়ে প্রায় এক বছর ওই নারীর মোবাইল ফোন ধরা থেকে বিরত থাকে ভুক্তভোগী। পরে গত ২ সপ্তাহ আগে ওই যুবক অন্য এক নারীকে বিয়ে করেন।

অভিযোগে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নলুয়াপাড়া চায়না মোড় ব্রিজের ওপর থেকে ওই নারী, তার বাবা, ২ ভাই ও অজ্ঞাত ৪ জন ওই যুবককে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে ছুরি দিয়ে ভুক্তভোগীর লিঙ্গ কেটে দিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় অচেতন হয়ে পড়েন ওই যুবক।

পরে জ্ঞান ফিরলে তার সঙ্গে থাকা মোবাইলে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়। এরপর পরিবারের লোকজন চন্দ্রকোনার ব্রিজ সংলগ্ন বালুচর থেকে ওই যুবককে উদ্ধার করে প্রথমে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান।এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আসামিদের ধরতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network