১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরী ফিরলো ৭ মাস পর

আপডেট: অক্টোবর ৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: প্রেমের টানে অবৈধপথে বাংলাদেশে আসার সাত মাস পর নিজ দেশে ফিরেছে ভারতীয় কিশোরী শাহানা ইয়াসমিন মিন (১৫)। তাকে উদ্ধারের পর ভারতে ফেরত পাঠালো বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোল চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ ও ভারতের ব্যাঙ্গালোরের ‘তালাশ’ নামে একটি এনজিওর মাধ্যমে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন- ইমিগ্রেশন পুলিশের ওসি রাজু আহমেদ, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান, বিজিবির সুবেদার আরশাফ হোসেন ও এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা। এর আগে, কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করে সিআইডি পুলিশ। উদ্ধার হওয়া কিশোরী শাহানা ইয়াসমিন মিন ভারতের মালদাহ জেলার চাতলা থানার হাজতপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের জ্যেষ্ঠ প্রোগামার শাওলী সুলতানা জানান, কক্সবাজারের উখিয়ার আনসারী কামাল নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সূত্র ধরে সাত মাস আগে সীমান্তের অবৈধপথে পালিয়ে বাংলাদেশে আসে ওই কিশোরী। এ ঘটনায় বাংলাদেশি যুবক আনসারী কামালের নামে মালদহ জেলায় একটি অপহরণ মামলা করে তার পরিবার। মেয়ে পালিয়ে আসায় কিশোরীর বাবা তাকে উদ্ধারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করেন। বিষয়টি আমলে নেয় সিআইডি। পরে কিশোরীকে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে কক্সবাজারের ‘লাইট হাউজ’ নামের একটি এনজিও সংস্থা তাদের শেল্টার হোমে রাখে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network