২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

ফরিদপুর চিনিকলে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: মে ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে বকেয়া বেতনভাতার দাবিতে । আজ শনিবার সকাল ৯টা হতে এক ঘণ্টা অবস্থান ধর্মঘট করেছে মিলটির শ্রমিক-কর্মচারীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় বক্তব্য দেন ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারিক, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতাধীন ১৫টি চিনিকলের শ্রমিক কর্মচারীরা বিগত তিন মাস যাবৎ বেতন পাচ্ছে না। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ঈদের আগেই তারা বেতন ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

জানা গেছে, চলতি বছর ফরিদপুর চিনিকলে ৪ হাজার ৫৪৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদন হয়েছে। গত ১৬ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৭৬ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে যার বাজার মূল্য ১৮ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। আর এই চিনিকলের শ্রমিক কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ভাতার টাকার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network