শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

ফরিদপুরে স্কুলের শ্রেণিকক্ষে কিশোর ও তার বাবাকে নির্যাতনে যুবক গ্রেপ্তার

আপডেট: March 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

কিশোর ও তার বাবাকে স্কুলের শ্রেণিকক্ষে আটকে নির্যাতন চালায় কয়েকজন যুবক-যুবতী।

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের মধুখালী উপজেলায় স্কুলের শ্রেণিকক্ষে আটকে এক কিশোর ও তার বাবাকে অমানবিক নির্যাতনে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গত ১৭ মার্চ দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে ১৫ বছর বয়সী ওই কিশোর ও তার বাবাকে নির্যাতন করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কুতুবউদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কিশোর ও বাবাকে নির্যাতনের অভিযোগে ২০ মার্চ মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ‍ওসি।জানা যায়, নির্যাতনের শিকার ওই কিশোর ও তার বাবা আলাদা জুট মিলে শ্রমিকের কাজ করেন। তারা উপজেলার রায়পুর ইউনিয়নে একটি ভাড়া বাসায় থাকেন। কিশোরের মা প্রবাসী ও সৎ বোন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বাবা-ছেলে মিলে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেছেন এমন অভিযোগের সূত্র ধরে ১৭ মার্চ তাদের আটক করে কয়েকজন যুবক ও যুবতী। তারা স্কুলের শ্রেণিকক্ষে আটকে রেখে বাবা-ছেলের ওপর মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন চালায়।সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় উঠে। নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি তোলা হয়।

এ ব্যাপারে মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, “শীঘ্রই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনায় ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা জড়িত আছে কি-না সেটাও খতিয়ে দেখা হবে।এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে ফরিদপুরের পুলিশ সুপারের (এসপি) সঙ্গেও কথা বলেছেন বলে জানান এই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network