ফেসবুক সম্পর্কের ফাঁদে তরুণী, ৪ মাস পর উদ্ধার

আপডেট: March 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: ফেসবুকে সম্পর্কের ফাঁদে পড়ে আটকে পড়া ১৬ বছরের তরুণীকে সাড়ে ৪ মাস পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতার তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানায়, ওই তরুণী নিম্নবিত্ত পরিবারের সন্তান। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মানুষের বাসায় গৃহপরিচারিকার কাজ করেই জীবিকা নির্বাহ করতেন।হঠাৎ করেই প্রায় ৭-৮ মাস আগে ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বরিশালের আরিফুল ইসলাম সুমনের সঙ্গে। পরিচয়ের সূত্রে ওই তরুণী তার পারিবারিক অসহায়ত্ব ও অভাব-অনটনের কথা জানায় সুমনকে।

ভালো কাজ হাতে আছে বলে তরুণীকে তার কাছে চলে যেতে বলেন সুমন। এ-ধরনের আশ্বাসে আশ্বস্ত হয় অসহায় তরুণী। পরবর্তীতে সুমন তার স্ত্রী হাবিবা আক্তার সুমিকে সঙ্গে নিয়ে ঢাকা গিয়ে ওই তরুণীকে বরিশালে নিয়ে আসে এবং তাদের ভাড়া বাসায় রাখেন। তবে তরুণীকে চাকরি না দিয়ে ওই বাসায় আটকে রাখে সুমন ও তার স্ত্রী। পরবর্তীতে তাদের বন্ধু আরিফের সহায়তায় ওই তরুণীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ করার চেষ্টা চালিয়ে যায়। বিভিন্ন সময় তাকে যৌন নিপীড়ন করতে থাকে।

ওই তরুণী যখন বুঝতে পারে অসৎ উদ্দেশ্যে ঢাকা থেকে তাকে আটকে রাখা হয়েছে, তখন তিনি পালিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করলে সুমন তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায়।মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৪ মাস ১৯ দিন আটক থাকার পর কোতোয়ালি মডেল থানার পুলিশ ১৫নম্বর ওয়ার্ডস্থ সাইদুল কবির রিপনের মালিকানাধীন ভাড়া বাসায় অভিযান চালায়।

এ সময় টিনসেড ভাড়াটিয়া ঘর থেকে তরুণীকে উদ্ধার করার পাশাপাশি মো. আরিফুল ইসলাম সুমন তার স্ত্রী হাবিবা আক্তার সাথী ও তাদের বন্ধু মো. আরিফকে আটক করা হয়। পরবর্তীতে মামলা দায়ের করে ১ মার্চ আদালতের মাধ্যমে গ্রেফতারদের জেলহাজতে প্রেরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network