শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, নারী গ্রেপ্তার

আপডেট: June 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাহা মাহমুদা পলি নামে (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড় তিল্লি গ্রামের নিজ বাড়ি তাকে গ্রেপ্তার কর হয়। গ্রেপ্তার পলি ওই গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, ‘এ বিষয়ে বৃহস্পতিবার রানা আহমেদ শান্ত নামের এক আইনজীবী সাটুরিয়া থানায় ওই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই ওই মামলায় পলিকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

মামলার বাদী রানা আহমেদ শান্ত বলেন, ‘এ ঘটনা ছাড়াও ওই নারী ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সম্পর্কে মানহানিকর ও অশ্লীল বাক্য প্রয়োগ করে পোস্ট করেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network