শিরোনাম
বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন, সাংগঠনিক সম্পাদক মামুন-অর-রশিদ বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গৌরনদীতে ঢালাইয়ের পরপরই ধ্বসে পড়লো ব্রিজের পাটাতন হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরখাস্তকৃত সেই উর্মির বিরুদ্ধে এবারে খুলনায় মামলা

আপডেট: October 9, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা সদ্য বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে এবার খুলনায় বুধবার মামলা হয়েছে। খুলনা মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌ট্রেট আম‌লি আদাল‌তে মানবা‌ধিকার ক‌র্মী ও স‌চেতন নাগ‌রিক মোল‌্যা শওকত হো‌সেন বাবুল ১ হাজার কোটি টাকার মানহা‌নি ও রাষ্ট্রদ্রোহের মামলা ক‌রেন।মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলি আদালত–২ এর বিচারক আল আমীন এই মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলি আদালত–২ এর বিচারক আল আমীন এই মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।বাদীপক্ষের আইনজীবী এসএম মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। বাদী তার এজাহারে উল্লেখ করেন, ৫ অক্টোবর উর্মি শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্য বিরোধী ছাত্র-গণআন্দোলনে নিহত আবু সাঈদসহ সব শহিদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। যা তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন।

বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network