বরগুনায় বাড়িওয়ালিকে হত্যার পর ধর্ষণ, গ্রেফতার ৩

আপডেট: June 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনায় সম্পত্তির লোভে বাড়িওয়ালিকে শ্বাসরোধ করে হত‍্যার পর ধর্ষণ করায় এক ভাড়াটিয়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার সকালে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের নিহত বিলকিস বেগমের ভাড়াটিয়া আবদুর রহমান জুয়েল, প্রতিবেশী হিরু ও মাসুদ।ওসি জানান, গত ২৩ জুন রাতে মাছুয়াখালী গ্রামের বিলকিস বেগমের হত‍্যা মামলার তদন্তের নির্দেশ আসে ডিবিতে। এ ঘটনায় বিলকিস বেগমের ভাড়াটিয়া আবদুর রহমান জুয়েল, প্রতিবেশী হিরু ও মাসুদকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তারা সম্পত্তির লোভে বাড়িওয়ালিকে শ্বাসরোধে হত‍্যার পর ধর্ষণ ও ডাকাতির নাটক সাজান বলে জানান। পরে তাদের গ্রেফতার দেখিয়ে জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network