শিরোনাম
আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার উজিরপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী পাথরঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরআন বিতরণ ভোলায় সরকারি পিস্তলসহ যুবক আটক বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে: এমপি সান্টু

বরগুনায় বিরল প্রজাতির শকুন উদ্ধার

আপডেট: January 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:

বরগুনার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামে স্থানীয় গ্রামীবাসী শকুন উদ্ধার করে। আজ শনিবার বিরল প্রজাতির ওই শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা কৃষক রিপন জানায়, সকালে মাঠে নাড়া কাটার সময় দেখতে পাই একটি বড় আকৃতির পাখি এসে নাড়ার মধ্য পড়েছে। এই দৃশ্য একদল কিশোর দেখে তারা লাঠি নিয়ে পাখীটির দিকে ছুটে যায়। আমি গিয়ে দেখতে পাই একটি শকুন জড়ো হয়ে বসে আছে। কৃষকদের নিয়ে শকুনটি উদ্ধার করে রোঁদে নিয়ে আসি। শকুনটির উপরের অংশ খয়েরী আর গলা সাদা রঙের।

তিনি আরও বলেন, গ্রামবাসী বিষয়টি সাংবাদিকদের জানালে তারা বনবিভাগকে অবহিত করেন। বরগুনা বন রেইঞ্জার মতিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শকুনটি উদ্ধার করে প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসেন।

সাংবাদিকদের রেইঞ্জার মতিয়ার রহমান বলেন, শকুন হচ্ছে প্রকৃতির বন্ধু, কি ভাবে কোথা থেকে শকুনটি এসেছে তা বলা যাচ্ছে না। এটি বাংলা শকুন বলেও তিনি মন্তব্য করেন। সুস্থ হলে কর্তৃপক্ষের নির্দেশ মতো শকুনটি অবমুক্ত করা হবে।

বরগুনা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, শকুনটি খুবই অসুস্থ। মাথা সহ শরীরে আঘাত আছে মনে হচ্ছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যতক্ষন পর্যন্ত সুস্থ না হবে আমরা চিকিৎসা দিয়ে যাব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network