বরিশাল করোনা ইউনিটে আরও ১১ জনের প্রাণহানি

আপডেট: July 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন; যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৫ জনে।শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস।তিনি জানান, মোট আক্রান্ত ২৮ হাজার ১৪৫ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩৩ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৭৬ জন নিয়ে মোট ১২ হাজার ২৯, পটুয়াখালী জেলায় নতুন ১১ জন নিয়ে মোট তিন হাজার ৪৫৩, ভোলা জেলায় নতুন ৪১ জনসহ মোট দুই হাজার ৮৬৭, পিরোজপুরে নতুন ১৬ জনসহ মোট তিন হাজার ৮৭১, বরগুনায় নতুন একজন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ৩৮৮ এবং ঝালকাঠিতে নতুন পাঁচজন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫৩৭ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দশ জনের এবং করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭২০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৬৬ জনের মৃত্যু হয়েছে।

আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭১০ জনের মধ্যে ৫১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ১৫ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩০০ জন চিকিৎসাধীন।

এদের মধ্যে ১১২ জন করোনা ওয়ার্ডে এবং ১৮৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৬৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৫২ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network