১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

বরিশাল জেলায় শ্রেষ্ঠ মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন

আপডেট: জুন ১৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য ভূমিকা রাখায় মে/২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত হয়েছে।
এই অর্জনের স্বীকৃতি স্বরূপ মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়।বরিশাল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ১৫ জুন দুপুরে পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, পিপিএম মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি- এই মূলমন্ত্রে কাজ করে যাওয়া মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সামগ্রিক কর্মকাণ্ডের ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হয়।মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন। তার নেতৃত্বে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার এবং মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নেও প্রশংসনীয় ভূমিকা রাখছে থানা পুলিশ।

পুরস্কার গ্রহণের পর ওসি মোঃ মমিন উদ্দিন বলেন, এই স্বীকৃতি মেহেন্দিগঞ্জ থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা এবং মেহেন্দিগঞ্জবাসীর সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। মাদকমুক্ত ও নিরাপদ মেহেন্দিগঞ্জ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মেহেন্দিগঞ্জ থানার এই অর্জনে খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, ওসি মমিন উদ্দিনের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ আরও নিরাপদ ও মাদকমুক্ত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network