শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি তারিন, সম্পাদক সোহাগ

আপডেট: January 24, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২২ গঠিত হয়েছে। এতে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুমাইয়া আখতার তারিন সভাপতি এবং সময় টেলিভিশন (অনলাইন)-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খায়রুল ইসলাম সোহাগ সাধারণ সম্পাদক হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সভায় সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

১৫ সদস্য বিশিষ্টর অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাহাবুব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান (মিসাদ), দপ্তর সম্পাদক আজম খাঁন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম (সাব্বির), গ্রন্থাগার বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম (আরিফ)।

এ ছাড়াও সানজিদা ইসলাম জুঁই, তরিকুল ইসলাম, রাকিব হাসান, সুজন, শাহাদত হোসেন ও বাকি বিল্লাহ কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন।

সভাপতি সুমাইয়া আখতার তারিন বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় সাহসী লেখনী’ স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব গঠিত হয়েছিলো। পূর্বের মতই ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করবে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। ‘

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network