শিরোনাম
পরিচ্ছন্ন বাকেরগঞ্জ গড়তে মাঠে ইউএনও ঝালকাঠিতে নতুন করে ২৬ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা

বরিশাল ব্যায়ামাগারে ছুরিকাঘাত, যুবকের অবস্থা সংকটাপন্ন

আপডেট: October 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মশিউর রহমান তাসনিম: বরিশাল সরকারী ব্যায়ামাগারে প্রশিক্ষণার্থীদের অভ্যন্তরীণ বিষয়ে কথা কাটাকাটির জের ধরে প্রশিক্ষক অস্টিন নয়নের ছুরিকাঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী। গতকাল ২৫শে অক্টোবর বিকেল ৫ টার দিকে কাকলীর মোরস্থ বরিশাল সরকারী ব্যায়ামাগারে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রশিক্ষক নয়ন বেশ কয়েকদিন ধরেই প্রশিক্ষণার্থীদের অভ্যন্তরীণ খেলার বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। এর জের ধরেই গতকাল এই হামলার ঘটনা ঘটান তিনি।

বরিশাল সরকারি ব্যায়ামাগারে অস্টিন নয়নের আকস্মিক ছুরিকাঘাতে আহতরা হলেন নগরীর বাসিন্দা মেহেদী হাসান রাজিব (২৫), হাসিন ইশরাক (২৪) নবীনসহ বেশ কয়েকজন। সবাইকেই এলোপাতাড়ি ছুড়িকাঘাত করেন উন্মাদ নয়ন।

পরবর্তীতে ব্যায়ামাগারের প্রশিক্ষক নয়নের ছুরিকাঘাতে আহতদের রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-বাংলা- মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। শের- ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আহতদের মধ্যে রাজিবের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচার করেন। ভুক্তভোগীরা জানান নয়ন প্রায়শই সবার সাথে উন্মাদ আচরন করে, বিনা কারণেই উত্তেজিত হয়ে যান। আজ হঠাৎ এসেই সে বিনাকারণে অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশিক্ষক নয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network