শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বরিশালকে লকডাউনের আওতায় আনার সুপারিশ

আপডেট: June 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলায় করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় অচিরেই বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছেন সিভিল সার্জন। এ সংক্রান্ত একটি চিঠি বুধবার জেলা প্রশাসকের কাছে প্রেরণ করে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

চিঠিতে উল্লেখ করা হয়, বরিশালে বিগত ১ সপ্তাহে করোনায় সংক্রমণ বেড়েছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। এ অবস্থা চলতে থাকলে বরিশালে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। তাই যত দ্রুত সম্ভব বরিশালকে কঠোর লকডাউনের আওতায় আনতে পরামর্শ দেওয়া হয় ওই চিঠিতে।

সিভিল সার্জন বরিশাল ডা. মনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেন। প্রসঙ্গত, বিগত ১ সপ্তাহে বরিশাল জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। গেল সপ্তাহে যেখানে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৭-৮ জন সেখানে এখন সংক্রমণ ৫৪ জনে  দাঁড়িয়েছে। এর আগে খুলনা বিভাগের সাথে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করে বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network