৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
হাঁস-মুরগি চুরির অপরাধে ৩ জনের কারাদণ্ড বরিশালে ব্যবসায়ীকে মারধর করে ৭০ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর, আটক ১ নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত বরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্যবসায়ীর কাছ থেকে চেকে সই নেওয়ার অভিযোগ পুকুরে গোসলে নেমে তিন বোনের মৃত্যু, এলাকা জুড়ে শোকের মাতম উজিরপুরে মন্দিরের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী তুখোড় রাজনীতিক ও সমাজসেবক মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

বরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্যবসায়ীর কাছ থেকে চেকে সই নেওয়ার অভিযোগ

আপডেট: জুলাই ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অফিস কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত, নির্যাতন এবং অণ্ডকোষ চেপে ধরে দুটি চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (৪ জুলাই) এই ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাফিজ রহমান লিটু নগরীর কাটপট্টি রোডের বাসিন্দা।ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদারের দাবি, অভিযুক্ত লিটু তার অফিসে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে ও শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক এবং দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন।এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network