শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বরিশালে আলমারি থেকে গুলি উদ্ধার, এক ব্যক্তি কারাগারে

আপডেট: January 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের কাউনিয়া থানাধীন এলাকায় আলমারি থেকে গুলি উদ্ধারের ঘটনায় জাকির হোসেন মিঞা (৫৭) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জাকির হোসেন নগরীর কলেজ রোড এলাকার রওশন আরা মঞ্জিলের বাসিন্দা।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি জাকির হোসেন নগরীর বিসিক এলাকার আকবর নামের এক ব্যক্তির কাছে একটি পুরোনো স্টিলের আলমারি মেরামতের জন্য দেন। মেরামতের সময় আলমারির ভেতর থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার হয়।

বিষয়টি আকবর মো. জাহাঙ্গীর নামে আরেকজনকে জানালে তিনি জাকির হোসেনকে ডেকে গুলির বৈধতা সম্পর্কে জানতে চান। তবে জাকির কোনো সন্তোষজনক জবাব না দিয়ে গুলিগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যান। পরে জাহাঙ্গীর গুলিগুলো কাউনিয়া থানায় জমা দেন।

ওসি আরও জানান, পরে বিষয়টি জানতে পেরে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের সাবেক এক কাউন্সিলরের কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন। এ ঘটনায় সোমবার জাহাঙ্গীর কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network