বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই

আপডেট: June 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে আটশ’ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। তবে আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি থাকলেও পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পড়ানো ছবি প্রচার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল থেকে মাদক কারবারি রাসেল হাওলাদারের আটকের তথ্য ও ছবি পত্র-পত্রিকায় মেইল পাঠানো ওই ছবিতে দেখা যায় আটক রাসেলের গায়ে ব্রাজিলের জার্সি। এনিয়ে গণমাধ্যমকর্মী ও নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরী হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মেসেঞ্জার গ্রুপ ও ফেসবুক ওয়াল থেকে পোষ্ট করা ছবি সরিয়ে নেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ। তিনি বলেন-বিষয়টি আমার ভুল হয়েছে। আমি মজা করতে গিয়ে এমনটা করেছি। মিডিয়া সেলের দায়িত্বে থেকে এমনটা করা উচিত হয়নি। আমি সব জায়গা থেকে ছবি ডিলেট করে দিয়েছি।

সোমবার (২৯ জুন) বিকেল পৌনে পাঁচটার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়-গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কাউ‌নিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম নগরীর ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করে।এ সময় আঁখি নামের আরেক নারী মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি থাকলেও পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পড়ানো ছবি প্রচার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি পড়া ছিল বলে নিশ্চিত করেছন কাউ‌নিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ। এ সংক্রান্ত একটি ভিডিও সাংবাদিকের হাতে এসে পৌঁছেছে।

সচেতন মহল মনে করেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের এমন কর্মকান্ড দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় পেয়েছে। এসআই তানজিল আহমেদের মতো দায়িত্বশীল একজন পুলিশ অফিসার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সিকে ব্রাজিলের জার্সিতে পরিনত করা বেমানান।এ বিষয়ে পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এমন কাজ হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network