বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক ৪

আপডেট: January 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতাহিন রহমান।শুক্রবার আলমগীর ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাডমিন্টন ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত চারজনকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, এলাকাবাসী আমাদের খবর দিলে আমাদের একটি টিম গিয়ে তাদের আটক করে। তিনি বলেন, রাফসানসহ এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network