আপডেট: September 14, 2026
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে কয়েকজন যাত্রী আহত হয়েছে। এছাড়াও অজ্ঞাত অটোরিক্সার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেলা ১১টা ও ভোরে পৃথক দুই দুর্ঘটনা ঘটেছে। মারা যাওয়া রুস্তম মীর (৬৫) গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জানান, পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছয়মাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে গিয়েছে। বাসটির ব্রেক ফেল করার পর চালক নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। কেউ গুরুতর আহত হয়নি। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে।
অপরদিকে গৌরনদী মহাসড়ক থানার এসআই শরিফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বিজয়পুর এলাকায় বেপরোয়াগতির অটোরিক্সার ধাক্কায় ফারুক সরদারের মৃত্যু হয়েছে। ঘাতক অটোরিক্সা ও চালক শনাক্তের চেষ্টা চলছে।

