শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার

আপডেট: September 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালে আইনজীবীর সহকারী (মুহরি) নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যা মামলায় তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।পুলিশ জানিয়েছে, স্বামীর একাধিক নারীর সঙ্গে পরকীয়ার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে ঝগড়ার পর নুরুজ্জামান ঘুমিয়ে পড়লে নাছিমা রান্নাঘর থেকে শিল (পুতা) এনে তার মাথায় আঘাত করেন। পরে বালিশ দিয়ে মুখে চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, মৃত নুরুজ্জামান হাওলাদারের সঙ্গে নাছিমা বেগমের ১৯৯৪ সালে বিয়ে হয়।তাদের সংসারে ইশরাত জাহান পপি (২৮) ও ইমন হোসেন (২৬) নামে দুই সন্তান রয়েছে। ইমন মালয়েশিয়ায় প্রবাসী। ইশরাত স্বামীর সঙ্গে ঢাকার ভাটারা এলাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে নুরুজ্জামান একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।মামলার এজাহার ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বরিশাল জেলা জজ আদালতের আইনজীবী সহকারী নুরুজ্জামান বাসায় ফেরেন। এ সময় পরকীয়ার বিষয় নিয়ে স্ত্রী নাছিমার সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে নুরুজ্জামান স্ত্রীকে মারধর করে ঘুমিয়ে পড়েন বলে পুলিশ জানায়। পরে নুরুজ্জামান ঘুমিয়ে পড়লে নাছিমা রান্নাঘর থেকে শিল এনে তার মাথার ডান পাশের ওপরের অংশে আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হন। পরে মৃত্যু নিশ্চিত করতে নাছিমা বালিশ দিয়ে তার মুখ চাপা দেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে অভিযুক্ত স্বীকার করেন।
পুলিশ আরো জানায়, নুরুজ্জামানের মৃত্যু নিশ্চিত হওয়ার পর নাছিমা তার ও স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন, কিছু দলিলপত্র এবং বাসার চাবি একটি ব্যাগে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

এরপর নাছিমা তার বোনের মেয়ে খাদিজা বেগমকে ফোন করে এয়ারপোর্ট থানার বাঘিয়া এলাকার আবহাওয়া অফিসের সামনে আসতে বলেন। সেখানে খাদিজার কাছে ব্যাগটি দিয়ে সকালে আত্মসমর্পণ করবেন বলে জানান তিনি। এরপর আত্মগোপনে চলে যান নাছিমা।এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় হত্যা মামলা করা হয়। এতে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে নাছিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network