শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট: January 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেক কেটেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ।মঙ্গলবার (৪ জানুয়ারি) নগরের শহীদ সোহেল চত্বরস্থ বরিশাল জেলা ও মাহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কেকে কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু করেন নেতা-কর্মীরা।এ সময় নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের স্লোগানে মুখরিত করে।

আয়োজনে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াত এবং সাধারণ সম্পাদক আ. রাজ্জাকসহ জেলা, মহানগর ও উপজেলা ছাত্রলীগের নেতারা।

এদিকে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ দিনটিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।সকাল সাড়ে ৯টায় নগরের মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা এবং ছাত্র সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network