শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বরিশালে বিআরটিএ স্বীকৃত লাইসেন্সের দাবিতে বিক্ষোভ

আপডেট: October 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 আপডেট নিউজ:: বিআরটিএ স্বীকৃত লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে নগরের অশ্বিনী কুমার হলের সামনে রিকশা, ব্যাটারিচালিত রিকশা -ভ্যান -ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা -ভ্যান -ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান সংগঠক দুলাল মল্লিক।

এ সময় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং রিকশা,ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল হাওলাদার।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে জড়িত আড়াই কোটি মানুষের জীবিকার নিশ্চয়তার দাবিতে সংগ্রাম পরিষদ দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন করছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে রিকশা-ইজিবাইক শ্রমিকরা সামনের কাতারে দাঁড়িয়ে অংশ নিয়েছেন, নিজেরা আহত-নিহত হয়েছেন আবার আহত ছাত্রদের পরিবহণ করে চিকিৎসা করিয়েছেন। কিন্তু আজও ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিকরা তাদের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।বক্তারা বলেন, থ্রি হুইলার নীতিমালা ২০২৪ অনুযায়ী অবিলম্বে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দিতে হবে।

সংগ্রাম পরিষদের দাবির মুখে বরিশাল মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ট্রাফিক মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে পাঁচ দিন থেকে দুদিন ও জরিমানা চার হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা করেন বলে জানিয়েছেন ডা. মনীষা চক্রবর্ত্তী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network