বরিশালে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: July 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল জেলা সদরসহ দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে উদ্বোধন করেছেন সরকার প্রধান শেখ হাসিনা।

বরিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বহী অফিসার মনিরুজ্জামান, গণপূর্ত’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, বিভাগীয় কার্যালয়ের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, ইমাম মোয়াজ্জেমসহ প্রমুখ।

আজ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন সদর উপজেলা মডেল মসজিদসহ বরিশাল জেলায় ইতিমধ্যে ২টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network