বরিশালে মায়ের সঙ্গে অভিমান করে ফাঁস দিল মেয়ে

আপডেট: September 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে এক তরুণী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মোবারক আকনের মেয়ে রুবি আক্তার (১৬) শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।রুবি আক্তারের মা রাহিমা বেগম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমার মেয়ে রুবি আক্তারের সঙ্গে ঝগড়া হয়েছিল। তাই সে অভিমান করে হয়তো আত্মহত্যা করতে পারে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকালে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউদ্দিন ফাঁস দেওয়া তরুণী রুবি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network