আপডেট: মে ২২, ২০২৬
বরিশাল ব্যুরো:: বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট সংলগ্ন এলাকার সড়কের পাশে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার ভোর চারটার দিকে অজ্ঞাতনামা কোনো পরিবহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
ওসি জানান, নিহতের পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম মো. সাগর (২২)। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচড়াবন্দী এলাকার বাসিন্দা মো. মিন্টু সরকার ও লিলি বেগমের ছেলে।পরিচয় পাওয়ার পর নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

