শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট: December 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের দপ্তরের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলকে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি এবং বরিশাল সিটি কপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

এছাড়াও নগরীর ওয়াপদা কলোনি সংলগ্ন টর্চার সেলে ৭১ স্মৃতি স্তম্ভে সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগ। একই সময় ত্রিশ গোডাউন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network