শিরোনাম
বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী গৌরনদীতে ১২ লাখ টাকা ও স্বর্ণ চুরির মূল হোতা সিরাজুল ফরিদপুর থেকে গ্রেফতার বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন পিরোজপুরে দুই প্রতিমন্ত্রীর জেলা হাসপাতাল পরিদর্শন

বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন

আপডেট: September 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল অঞ্চলের গ্রাহকদের কাছে স্ক্যান সিমেন্ট আরও সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির নতুন বরিশাল ডিপোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

জার্মানভিত্তিক বিশ্বখ্যাত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট এখন থেকে বরিশাল ডিপোর মাধ্যমে স্থানীয় বাজারে আরও সহজলভ্য হবে। ডিপো থেকে গ্রাহকরা স্ক্যান সিমেন্টের জনপ্রিয় তিনটি পণ্য—স্ক্যান PCC, স্ক্যান MPC এবং স্ক্যান PCC Max 52.5—সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার, লজিস্টিকস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ম্যানেজার—সেলস অ্যাডমিন, বরিশাল এরিয়া সেলস হেডসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশালের ডিলার মেসার্স সাজিদ অ্যান্ড ব্রাদার্স, নিউ হাসিনা এন্টারপ্রাইজ, নিউ হোপ ট্রেডার্স, তালুকদার ট্রেডার্স এবং ঝালকাঠির আবুল বাশার খান অ্যান্ড কো.-এর কর্ণধারসহ বিভিন্ন ডিলার ও রিটেইলার অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বরিশালে নতুন ডিপো স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বরিশাল অঞ্চলে স্ক্যান সিমেন্টের সরবরাহ আরও গতিশীল হবে এবং নির্মাণসংশ্লিষ্ট গ্রাহকরা প্রয়োজনের সময় সহজেই পণ্য সংগ্রহ করতে পারবেন।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি জানিয়েছে, নতুন ডিপোর মাধ্যমে বরিশাল অঞ্চলের নির্মাণসংশ্লিষ্ট গ্রাহকদের কাছে মানসম্মত স্ক্যান সিমেন্টের সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network