শিরোনাম
বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আপডেট: August 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গ্যাস সংকট, নিয়ন্ত্রণহীন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের প্রতিবাদে বরিশাল নগরীতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) বরিশাল নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচি শেষে নেতৃবৃন্দ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে জনগণের আজ নাভিশ্বাস উঠেছে। হঠাৎ করেই সাধারণ মানুষের হাতে দেওয়া হচ্ছে অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিল। এ ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।” তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা এবং জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মাদ আতিকুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন, বাংলাদেশ লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ মহানগর কর্মপরিষদ মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সদস্য সচিব আবু সাইদ খান প্রমূখ নেতৃবৃন্দ। সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুশিয়ারি দেন, জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network