১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার জমি দখলের পাঁয়তারা, সাইনবোর্ড ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত কোন জাদুবলে প্রতি ম্যাচেই জ্বলে ওঠেন ‘বুড়ো’ মেসি অত্যাধুনিক চিকিৎসাসেবার অঙ্গীকার নিয়ে নতুন ঠিকানায় সেবা ডায়াগনস্টিক

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

আপডেট: জুলাই ১৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল ও শান্তিপূর্ণ করতে বৃহস্পতিবার (১৬ জুলাই) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে সমাবেশ বাস্তবায়ন কমিটি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জনগণ দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরও সেই প্রত্যাশা পূরণে দৃশ্যমান অগ্রগতি হয়নি। গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বলেন, হত্যা, ছিনতাই, ডাকাতি, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্ব, দলীয় প্রভাব বিস্তার এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে অ্যাডভোকেট হেলাল বলেন, দুর্নীতি, অনিয়ম, ঘুষ, স্বজনপ্রীতি ও জবাবদিহিতার অভাব দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকে দুর্বল করছে। লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের অস্থিরতা, কর্মসংস্থানের সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তিনি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য ও পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অঞ্চলটি দীর্ঘদিন অবহেলিত। এ অঞ্চলের উন্নয়নে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বরিশালে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার দাবি জানান তিনি।
তিনি বরিশালের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে ১৮ জুলাইয়ের সমাবেশে অংশ নিয়ে জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক শাহ আলম, এবি পার্টির বরিশাল মহানগর ও জেলা সমন্বয়ক জিএম রাব্বি, জাগপার বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, এনসিপির বরিশাল জেলা সেক্রেটারি আবু সাঈদ খান, বাংলাদেশ লেবার পার্টির বরিশাল মহানগর সভাপতি এস. এম. সোহেল মাহমুদ, জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসাইনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network