বরিশালে ১৪২ স্থানে পশু কোরবানি

আপডেট: June 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে কোরবানির যাবতীয় বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন।

বিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. রেজাউল কবির জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। কোরবানির দিন দুপুর ২টা থেকে বিসিসির এক হাজার পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণের কাজ শুরু করবেন। বর্জ্য অপসারণের কাজে ১৫টি গার্বেজ ট্রাক, দুইটি স্কেট লোডার, একটি ব্যাক হুইল লোডার, দুইটি পানির ট্রাক, ১০০টি ভ্যান বক্স এবং ৮০টি হ্যান্ড ট্রলি ব্যবহার করা হবে।

রেজাউল কবির আরো জানান, সকাল থেকে দুপুরের মধ্যে কোরবানির কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। দুপুর ২টা থেকে বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ শুরু করবেন। প্রতিটি স্থান পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হবে। রাত ৮টার মধ্যে কোরবানির যাবতীয় বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network