১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা

আপডেট: জুলাই ১৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বন বিভাগ। মামলার এজাহার আজ রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়। আদালত সেটি গ্রহণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম জানান, নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় শিয়াল হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। পরে বরিশাল সদর বন কর্মকর্তা আরিফুর রহমান সরেজমিনে খোঁজখবর নেন। তিনি ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দেন। আজ আরিফুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম (৩৩), মোহাম্মদ হারিস (৩৬), কামাল কামাল খলিফা (৩২) ও মোহাম্মদ জামাল খলিফাকে (৩২) আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সাত বন্য প্রাণীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। বন্য প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।প্রসঙ্গত, নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় ২ জুলাই শিয়াল পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন এলাকার একদল ব্যক্তি। পরে মেরে ফেলা এসব শিয়ালের মাংস স্থানীয় বাসিন্দাদের নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাতে দেখা যায় এক ব্যক্তিকে। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network