বরিশালের বাকেরগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু

আপডেট: July 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩ নম্বর দাঁড়িয়াল ইউনিয়নে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই নারীর নাম লাকি আক্তার (২৬) তিনি ইউনিয়নের মেয়ারহাট মুন্সি বাড়ি এলাকার রিয়াজ হাওলাদারের স্ত্রী।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, লাকি আক্তারের সাথে ওই এলাকার দোকানদার মাসুদ আকনের সাথে পরকীয়া সন্দেহে স্বামী রিয়াজের সাথে দির্ঘদিন যাবত টুকিটাকি ঝগড়াঝাঁটি লেগেই ছিলো। গতকাল সোমবার রিয়াজ ঢাকা থেকে গ্রামের বাড়ি এসে স্ত্রী লাকিকে বেধড়ক মারধর করেন। এরপর আজ মঙ্গলবার( ১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাকি আক্তারকে দেখতে পায় পরিবারের সদস্যরা। এসময় তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় সাড়শি ফাঁড়ির ইনচার্জ মো: রাকিব।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল এসেছি লাশটি মময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি।

এবিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যায়না হত্যা নাকি আত্মহত্যা। তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক আছেন পরকীয়া প্রেমিক মাসুদ আকন।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, থানা পুলিশ ও স্থানীয় নেতাদের ম্যানেজ করতে দেখা গেছে মাসুদ আকনের স্বজনদের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network