আপডেট: September 23, 2022
আপডেট ডেস্ক:: দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এখন বরিশালের রুপাতলীতে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবং ফ্র্যাঞ্চাইজি পার্টনার শমসের মোল্লা সাইফুল, স্বপ্নের এক্সপ্যানশন এক্সিকিউটিভ মঈন উদ্দিন, সিনিয়র অপারেশন আউটলেট ম্যানেজার খাইরুল ইসলামসহ আরেও অনেকে।
এটি স্বপ্নের ২৪৪ তম আউটলেট। স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। বরিশালের রুপাতলীতে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।
স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।
নতুন এই আউটলেটের ঠিকানা রহমান ভিলা, রোড ১০/১০৮৭, ব্লক এ, রুপাতলী হাউজিং, বরিশাল। নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৯৫৮-৬৩৬০৯০।

