বরিশালের সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
আপডেট: জুন ২২, ২০২৬
ফেইসবুক শেয়ার করুন
বরিশালের সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
আপডেট:
Photo Card
Preview
বরিশালের সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধি:: বরিশালের সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাজিরের পোল এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যায়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ছিলেন।
বরিশাল প্রতিনিধি:: বরিশালের সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাজিরের পোল এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যায়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ছিলেন।