শিরোনাম
আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার উজিরপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী পাথরঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরআন বিতরণ ভোলায় সরকারি পিস্তলসহ যুবক আটক বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে: এমপি সান্টু

বসত বাড়িতে হামলা : মা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আপডেট: January 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে বসত ঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ রহিম হাওলাদার ও তার দলবল মোসাঃ বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয় ও তার সৌদি প্রবাসী পুত্র সাইদুল হাওলাদার (৪০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে। শনিবার সকালে উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে স্বজনার আহত বেগম ও তার ছেলে সাইদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুত্বর আহত বেগমকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিমে রেফার করেন।

আহত বেগম জানান, তাদের পূর্ব পুরুষ থেকে ভোগদখলীয় জমি দীর্ঘদিন ধরে একই বংশের রহিম উদ্দিন হাওলাদারের পুত্র রফিক ও তার ভাই ফজেল অবৈধভাবে জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় শনিবার সকালে রফিকের নেতৃত্বে তার ছেলে জাকির ও ফজলের দুই ছেলে সুমন ও সোহাগসহ প্রায় ২০/২৫ জনের একটি দল নিয়ে বসত বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।

অভিযুক্ত সোহাগ দাবী করেন, তাকেও আহত করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network