বাউফলে আজান দিতে গিয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

আপডেট: October 16, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাউফল প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামের একটি মসজিদের মাইকে আজান দিতে গিয়ে বনি আমিন (২২) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।রোববার আসরের আজান দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত বনি আমিন ধুলিয়া ইউনিয়নের চর চাঁদকাঠি গ্রামের খালেক মেলকারের ছেলে।

জানা গেছে, মুয়াজ্জিন হিসেবে যোগদানের পর আজই প্রথম ঐ মসজিদে আসরের নামাজের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারান বনি আমিন।স্থানীয়রা জানান, রোববার আসরের নামাজের আজান দিতে যান বনি আমিন। মাইকের সুইচ চাপ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বনি আমিনের চাচা সুলতান মেলকার বলেন, ‘আমার ভাতিজা আজই প্রথম ঐ মসজিদে মুয়াজ্জিন হিসেবে যোগদান করেছে। আর আজই পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তিন ভাইয়ের মধ্যে বনি আমিন সবার ছোট’।

সূর্যমণি ইউপি পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, খুবই হৃদয় বিদারক ঘটনা। সদ্য হাফেজ হওয়া বনি আমিনের এমন মৃত্যুতে সবাই হতবাক হয়েছেন।বাউফল থানার এসআই আশরাফুল আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network