১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাউফলে ধানের শীষের জনসভায় জনতার ঢল

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মিশু সিকদার, স্টাফ রিপোর্টার:: পটুয়াখালী–২ (বাউফল) আসনে পাবলিক মাঠে আজ বিকাল ৩ টায় এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভাটি অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে রূপ নেয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা আলম লিলি, মোস্তাক আহমেদ পিনু, মিজানুর রহমান, বাবু জীবন কৃষ্ণ সাহা, আনিচুর রহমান আনিচ, শাজাহান হাওলাদার।
জনসভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আগামী ১২ তারিখ সারাদিন স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে সকল ভোটারদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network