আপডেট: September 10, 2026
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ৪ হাজার ৩৮০ টাকা ও একটি ফোল্ডিং কাঁচিসহ কাউসার (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা বাকেরগঞ্জ পৌরসভার মাছ বাজারের উত্তর-পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাউসার বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনশি এলাকার মৃত সালাম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে কাউসারের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ৪ হাজার ৩৮০ টাকা এবং একটি ফোল্ডিং কাঁচি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার কাউসারকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

