বাকেরগঞ্জে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট: October 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল::বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিমবাগদিয়া গ্রামের মোকতার হাওলাদারের পুত্র মজনু হাওলাদারকে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ।

২৪ অক্টোবর দুপুরে কলসকাঠী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী তাকে বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মজনু হাওলাদার কলসকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

বাকেরগঞ্জ পৌর এলাকার মোহাম্মদ ফজলুর রহমান মোল্লা বাদি হয়ে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেলে সেই মামলায় মজনু হাওলাদারকে গ্রেফতার করা হয়। যাহার মামলা নম্বর -৬। ধারা ১৪৩,৪৪৮,৩৮৫,৩৮৬,৩২৩,৫০৬,১০৯। বিকেল তিনটায় মজনু হাওলাদারকে বাকেরগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

মজনু হাওলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে গরু চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্বে থাকার অভিযোগ রয়েছে। মজনু হাওলাদারের স্ত্রী কলসকাঠী ইউনিয়নের মহিলা লীগের সভাপতি রেখা। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে মজনু হাওলাদার কলসকাঠী এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। পাণ্ডব ও তুলাতলা নদীর চরের মাটি কেটে কলসকাঠী এলাকায় গড়ে তুলেছেন ইটভাটা নিপা ব্রিকস। আর তার সেই ইটভাটায় দাদনের নামে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান, কিছুদিন আগে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয়। সেই মামলায় কলসকাঠী এলাকা থেকে বরিশাল জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা হস্তান্তর করে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network