১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার উজিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার জমি দখলের পাঁয়তারা, সাইনবোর্ড ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ

বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

আপডেট: জুলাই ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এক বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার উপজেলার কালিগঞ্জ সড়কের পাশে অবস্থিত নিউ লাইফ মেডিকেল সার্ভিসের হলরুমে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা, পরিচালক নাসিম সরদার, উপদেষ্টা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, শাহাদাত আলম, নিউ লাইফ মেডিকেল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিগণ।

নিউ লাইফ মেডিকেল সার্ভিসের পরিচালক নাসিম সরদার জানান, উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে গত এক বছর পূর্বে নিউ লাইফ মেডিকেল মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু হয়েছিল। আজ এক বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তারগন রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন। আমাদের এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক মেশিন দ্বারা ল্যাবে সকল প্রকারের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রতিদিন আমাদের এই প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন। শুরু থেকেই আমরা সকল পরীক্ষা নিরীক্ষায় রোগীদের ২০% ছাড় দিচ্ছি। প্রতিষ্ঠানের এক বছর পূর্তিতে আপনাদের আরেকটা আনন্দের সংবাদ দিচ্ছি যে, আমরা খুব দ্রুতই হাসপাতালের কার্যক্রম চালু করতে যাচ্ছি। যেখানে খুব কম খরচে রোগীদের অপারেশনের ব্যবস্থা থাকবে। এই হাসপাতালে রোগীদের সেবার মান উন্নত করতে সকল প্রকারের সুযোগ সুবিধা  দেওয়া হবে। এবং গরিব ও অসহায় রোগীদের জন্য সকল প্রকারের সুযোগ সুবিধা থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network