শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বাকেরগঞ্জে বিবাহিত প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় মু‌খে ছুরিকাঘাত

আপডেট: June 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে সাবেক প্রেমিকার মু‌খে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার কাটাদিয়া বাড়ৈকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তা‌কে উদ্ধার করে ব‌রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হ‌য়।
অভিযুক্ত বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউপির বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম। ভুক্তভোগী ওই ছাত্রী‌ বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রা‌মের বা‌ড়ি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউপিতে।

হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তার সঙ্গে মোহাম্মদ ইব্রাহিমের পরিচয় হয়। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউপির বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম। তিনি পেশায় একজন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। পরিচয় থেকে ইব্রাহিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তবে ইব্রাহিমের আগে বিয়ে হওয়ার বিষয়টি গোপন ছিল।

এদিকে মোটরসাইকেল চালকের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর পরিবার জানতে পেরে তা‌কে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিয়ে দেন। এরপর তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। বর্তমানে তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। তিন বছর পর আবার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। এই সুবাদে আবার ইব্রাহিমের সঙ্গে দেখা হয়।

স্বামী-সন্তান থাকলেও তা‌কে বিয়ের প্রস্তাব দেন ইব্রাহিম। এতে রাজি না হওয়ায় কয়েক দফা তাকে এবং তার স্বামীর বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসেন ইব্রাহিম। সর্বশেষ রোববার সকালে স্বজন‌দের নিয়ে বাকেরগঞ্জ উপজেলার গ্রা‌মের বা‌ড়ি‌তে যান। সেখান থেকে ফেরার পথে সাবেক প্রেমিক ইব্রাহিম দলবল নিয়ে কাটাদিয়া বাড়ৈকান্দি এলাকায় পথরোধ করে।

ছাত্রীর স্বজনরা বল‌ছেন, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ইব্রাহিম তার বাড়িতে তু‌লে নিতে চান। এতে ব্যর্থ হলে হাতে থাকা ছুরি দিয়ে তার মুখে আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।হাসপাতা‌লের পরিচালক সাইফুল ইসলাম বলেন, রোববার ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ছুরিকাঘাতের দুটি চিহ্ন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল আছে।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network