শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বাকেরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১০

আপডেট: March 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদক কারবারিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ এপ্রিল (বুধবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

মাদক মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন কলসকাঠী ইউনিয়নের মো: মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার, মো: রমজান হাওলাদার। ও ভরপাশা ইউনিয়নের আমির হোসেন ও পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মিঠু হাওলাদার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন থেকে এসব মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদক ব্যাবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাদের গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতারকৃত ৭ আসামিদের উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৩ মাসের জেল প্রদান করেন। আজ সকাল ১০ টায় আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network