শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট: August 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন:: বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার নিয়ামতি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল রাখার দায়ে ব্যবসায়ী লিটন সাহা ও অশোক দাসকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বাকেরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network