শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

আপডেট: February 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লাবিবা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে পরিবহনে থাকা হেলপার জিহাদ নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় পরিবহনে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার দুপুরের দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০০৫৪) বাকেরগঞ্জ মহাসড়কের দুধলমৌ নামক স্থানে পৌঁছলে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। পরিবহনটি দুমড়ে মুচড়ে কিছু অংশ খাঁদের পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পরিবহনটি সড়কের পাশে খাদের মধ্যে পরে থাকতে দেখেন। দুর্ঘটনার দুই ঘণ্টা পর পরিবহনটির খাদের নিচ থেকে হেলপার জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network