বাকেরগঞ্জের কলসকাঠীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট: November 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ মাগরিব জেলা বিএনপির আহবায়ক ও সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খানের নির্দেশে কলসকাঠী ইউনিয়ন বিএনপি এ দোয়ার আয়োজন করে।

কলসকাঠী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক আল আমিন মোল্লার তত্ত্বাবধানে ইউনিয়নের ‎২নং ওয়ার্ডের খেয়াঘাট জামে মসজিদ, ‎৫নং ওয়ার্ডের ঢাপরকাঠী বাজার জামে মসজিদ, ‎৬নং ওয়ার্ডের বাগদিয়া মিয়া বাড়ি জামে মসজিদ, ‎৭নং ওয়ার্ডের পশ্চিম বাগদিয়া জামে মসজিদ, ‎৮নং ওয়ার্ডের সাদিশ আমতলী মসজিদ ও ‎৯ নং ওয়ার্ডের নারাঙ্গল জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজক কলসকাঠী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা জানান, উপজেলার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন মসজিদে শনিবার বাদ মাগরিব নামাজের পর তিন-তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network