শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বানারীপাড়া ও উজিরপুরে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

আপডেট: July 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে। আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য বানারীপাড়ায় ১২ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ও উজিরপুর উপজেলায় ১১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, বানারীপাড়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের রায়েরহাট ব্রিজের দক্ষিণ পাশে কুন্দিহার গ্রামে ও উজিরপুর পৌরসভা লাগোয়া উপজেলার শিকারপুর ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ স্টেডিয়াম নির্মাণের জন্য প্রাথমিকভাবে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, বানারীপাড়া ও উজিরপুরের অতীত ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে এনে ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করার লক্ষে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলমের উদ্যোগে তার নির্বাচনী এলাকা এ দু’উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য এ বরাদ্দ দেওয়া হয়।

এদিকে বানারীপাড়া ও উজিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম নির্মাণের মহতী উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমকে এ দু’উপজেলাবাসী কৃতজ্ঞচিত্তে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network