১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

বান্দরবানে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট: ডিসেম্বর ১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বান্দরবানে উদ্ধার ১৪ ফুট লম্বা অজগর বনবিভাগে হস্তান্তর
অনলাইন ডেস্ক:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে প্রায় ২৮ কেজি ওজনের ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে ঘুমধুমে কুমির প্রজনন কেন্দ্রের জঙ্গল থেকে উদ্ধার করা সাপটি অবমুক্ত করার জন্য কক্সবাজারের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নিকট হস্তান্তর করা হয়েছে।

ওই এলাকার আকিজ কুমির প্রজনন কেন্দ্রের জঙ্গলে সাপ ঢুকে পড়লে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি। সাপটি ধরেছেন আকিজ কুমির প্রজনন কেন্দ্রে দায়িত্বরত বণ্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ আসিফ।

এ সময় সেখিনে উপস্থিত ছিলেন আকিজ ওয়াইল্ড লাইভ ফার্মের পক্ষে আকিজ গ্রুপের ম্যানেজার (অপারেশন) মো. তৌহিদুল ইসলাম, আকিজ কুমির প্রজনন কেন্দ্রের বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ আসিফ,আজিজ গ্রুপের কর্মকর্তা (ভুমি) রেজাউল করিম প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, পার্শ্ববর্তী পাহাড় থেকে সাপটি খাদ্যের অভাবে হয়তো কুমির প্রজনন কেন্দ্রে ঢুকে পড়েছিল। কুমির প্রজনন কেন্দ্রের কুমিরের জন্য খাবার সরবরাহ করা হয় প্রতিদিন। খাবারের সন্ধানে সাপটি সেখানে ঢুকে পড়তে পারে বলে কর্মকর্তারা মনে করছেন।বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিক অজগর সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network