বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন দিয়ে হত্যা

আপডেট: March 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া ৪ নাম্বার ওয়ার্ডের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে রাইসা আক্তার (১০)। তাকে দীর্ঘদিন ধরে একই এলাকার জালাল শিকদারের ছেলে সিফাত শিকদার (১৫) রাস্তাঘাটে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রোববার দুপুর ১২টার দিকে রাস্তায় একা যাওয়ার সময় রাইসার পথরোধ করে সিফাত। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রাইসার স্বজনদের।

ঘটনার সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিম উদ্দিন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে রাতে রাইসার মৃত্যু হয়।বাবুগঞ্জ থানার ওসি এহতেসামুল হক বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনা সত্যি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network