বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে: অধ্যক্ষ জহির উদ্দিন বাবর

আপডেট: March 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে। ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করতে হবে।

রোববার (১৫ মার্চ) বিকালে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জহির উদ্দিন মুহাম্মদ বাবর রমজানের ফজিলত সম্পর্কে বলেন, কুরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন।একজন মুসলমান কুরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না।উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্যে রাখেন- জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুল হক অলিদ, জামায়াত নেতা অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, সুরা সদস্য সাবেক অধ্যক্ষ আব্দুর রব, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network